Dev – BN365 Copy https://bn365.techiteasy.in Thu, 16 Mar 2023 20:12:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://bn365.techiteasy.in/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png Dev – BN365 Copy https://bn365.techiteasy.in 32 32 242097359 Shah Rukh Vs. Dev: শাহরুখের জুতোয় পা গলাচ্ছেন দেব, ঘোষণা মুখ্যমন্ত্রীর https://bn365.techiteasy.in/dev-to-replace-shah-rukh-in-bengal-tourism-ad/ https://bn365.techiteasy.in/dev-to-replace-shah-rukh-in-bengal-tourism-ad/?noamp=mobile#respond Thu, 16 Mar 2023 20:12:12 +0000 https://bn365.techiteasy.in/?p=2410 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে এক বৈঠক ডেকেছিলেন এবং বৈঠকের মূল বিষয় ছিল শিল্প সংক্রান্ত। তবে বৈঠকের শেষে তিনি এক বিশেষ ঘোষণা করেন। বাংলার পর্যটন শিল্পকে আরো মজবুত করার জন্য তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দেন ঘাটালের তৃণমূল সংসদ দেব (Dev) কে। মুখ্যমন্ত্রীর অনুরোধে রাজি হয়ে গেছেন সাংসদ তথা অভিনেতা দেব। এর আগে পশ্চিমবঙ্গ পর্যটনের মুখ হিসেবে দেখা গেছে শাহরুখ খান কে (Shah Rukh Khan)।

বেঙ্গল ট্যুরিজম-এর বিজ্ঞাপনে শাহরুখের জায়গায় দেব? / Will dev replace Shah Rukh Khan in West Bengal Tourism ad?
বেঙ্গল ট্যুরিজম-এর বিজ্ঞাপনে কি এবার শাহরুখের জায়গায় দেব?

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত

বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই বলিউডের বাদশাকে বাংলার ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছিলেন। কিন্তু বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে (Dev) অনুরোধ করেন শুধু বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য।

পর্যটনে বাংলার সাফল্য

মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে বিজ্ঞাপন বা ভিডিও করার দায়িত্ব দিয়ে দেন চিত্র পরিচালক গৌতম ঘোষের ওপর। পর্যটনের ওপর জোর দেওয়ার জন্য তার এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী দেবকে (Dev) বলেন তার সাথে যেন আরো দু-তিনজনকে সাহায্যের জন্য দেব নিয়ে নেয়।

জোর পর্যটন শিল্পে

ক্ষমতায় আসার পর থেকে পর্যটন শিল্পের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি নজর দিয়েছেন। পর্যটনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মানেও সম্মানিত হয়েছে বাংলা। এর আগে ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে পশ্চিমবঙ্গ পর্যটনের প্রচার করতে দেখা গেছে শাহরুখ খান কে (Shah Rukh Khan)। বাংলার পর্যটনকে হেরিটেজ সম্মান দেওয়া হয়েছে বার্লিনের পর্যটন উৎসবে। পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী এই সংক্রান্ত স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রীর হাতে। এখন থেকে পর্যটন বিবরণের নতুন মুখ হলো দেব তথা দীপক অধিকারী (Deepak Adhikari)।


দেবের সম্বন্ধে আরও জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

শাহরুখ খানের সম্বন্ধে আরও জানতে পড়ুন উইকিপিডিয়ার এই পাতাটি

এরকম আরো তথ্য জানতে অবশ্যই চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bn365.techiteasy.in/dev-to-replace-shah-rukh-in-bengal-tourism-ad/feed/ 0 2410
Dev’s Eye Injury: জখম চোখ নিয়ে শুটিং করছেন অভিনেতা দেব; কেমন আছেন তিনি? https://bn365.techiteasy.in/dev-continues-shooting-despite-eye-injury/ https://bn365.techiteasy.in/dev-continues-shooting-despite-eye-injury/?noamp=mobile#respond Fri, 10 Mar 2023 19:57:48 +0000 https://bn365.techiteasy.in/?p=2287 জখম চোখ নিয়ে অভিনয় করছেন অভিনেতা? এও কি সম্ভব? হ্যাঁ এটা সম্ভব টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev) ওরফে দীপক অধিকারীর পক্ষেই। জোর কদমে চলছে তার পরবর্তী ছবি বাঘা যতীনের শুটিং, আর তার মাঝেই ঘটে গেছে এই দুর্ঘটনা। গুরুতরভাবে আহত হয়েছেন সুপারস্টার দেব এবং আঘাত পেয়েছেন চোখে (eye injury)।

হোলির দিনে দেবের চোখে ব্যান্ডেজ

দোল উৎসবের দিন চোখে ব্যান্ডেজ আর গালে হালকা আবির এভাবেই সেদিন উপস্থিত হয়েছিলেন তার সতীর্থদের মাঝে। তবে বেশি রং খেলেননি দেব (Dev)। দেবের এইমতো অবস্থা দেখে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে গেছে দেবের ভক্তদের মধ্যে।

এখন কেমন আছেন দেব? / How is Dev doing now?
এখন কেমন আছেন দেব? / How is Dev doing now?

জানেন কি কেমন আছে অভিনেতা দেব (Dev)?

অভিনেতা স্বয়ং নিজের শারীরিক অবস্থার কথা সবার সামনে খুলে বলেছেন। ভক্তদের শুভেচ্ছা ও ভালবাসায় এখন তিনি সম্পূর্ণ সুস্থ। আগামী পুজোতে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন টলিউড অভিনেতা দেব (Tollywood actor Dev)। তিনি ভীষণ রূপে আশাবাদী ভক্তদের তার এই নতুন ছবি অবশ্যই খুব ভালো লাগবে। এইসব শুনে ভক্তরা যেন মনে জোর পেয়েছে।

তার বিভিন্ন অনুগামী থেকে শুরু করে তার সহকর্মীরা পর্যন্ত তাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ভক্তদের অসীম ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে তিনি এখন অনেকটাই সুস্থ। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে তার আগামী ছবির জন্য।

কোথায় হচ্ছে বাঘা যতীনের শুটিং?

শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসাবেও অনেক জনপ্রিয়তা লাভ করেছেন দেব (Dev) ওরফে দীপক অধিকারী। তার পরবর্তী ছবির শুটিং হচ্ছে উড়িষ্যাতে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তার পরবর্তী ছবি বাঘা যতীনে ফুটে উঠবে বাঘা যতীনের সাহস ও আদর্শের কথা। বিগ বাজেট ছবি বাঘাযতীন অবশ্যই জাতীয় স্তরে একটি আলাদা মাত্রা তৈরি করবে। অনেকদিন বাদে বাংলার দর্শক একটি নতুন এবং অন্যরকম ছবির অভিজ্ঞতা অর্জন করবেন।


দেবের সম্বন্ধে আরও জানতে দেখুন উইকিপিডিয়ার এই পাতাটি -> en.wikipedia.org/wiki/Dev_(Bengali_actor)

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bn365.techiteasy.in/dev-continues-shooting-despite-eye-injury/feed/ 0 2287
Rukmini as Nati Binodini: টলিউডকে প্রযোজক দেবের নতুন উপহার; “নটী বিনোদিনী”র ভূমিকায় রুক্মিণী মৈত্র https://bn365.techiteasy.in/rukmini-as-nati-binodini-in-dev-produced-movie/ https://bn365.techiteasy.in/rukmini-as-nati-binodini-in-dev-produced-movie/?noamp=mobile#respond Sun, 05 Feb 2023 06:55:17 +0000 https://bn365.techiteasy.in/?p=1559 বাংলার থিয়েটার জগতে নটী বিনোদিনীর (Nati Binodini) নাম সবারই পরিচিত। উনিশ শতকে থিয়েটারের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর জীবনকাহিনী সিনেমায় তুলে ধরছেন বিখ্যাত পরিচালক রামকমল মুখোপাধ্যায় ও প্রযোজক দেব (Dev)। মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। “বিনোদিনী – একটি নটির উপাখ্যান” (Binodini – Ekti Natir Upakhyan) কে নিয়ে তাই জল্পনা তুঙ্গে।

আসলে কে এই “নটী বিনোদিনী” (Nati Binodini)?

নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা নটী বিনোদিনীর নাম সেভাবে জানবেন না। মাত্র ১২ বছর বয়স থেকে তিনি অভিনয় শুরু করেন এবং অভিনয় জগত থেকে বিদায় নেন মাত্র চব্বিশ বছর বয়েসে। থিয়েটার মঞ্চে একসময় তিনি দাপিয়ে অভিনয় করেছিলেন। বহু বঞ্চনা ও অবহেলার শিকার হয়েছেন ছোটবেলা থেকেই। থিয়েটার জগতে তাঁর ছাপ এখনো রয়ে গেছে।

নটী বিনোদিনীর ভূমিকায় রুক্মিণী মৈত্র / Rukmini Maitra as Nati Binodini
নটী বিনোদিনীর ভূমিকায় রুক্মিণী মৈত্র / Rukmini Maitra as Nati Binodini

তার জন্ম হয়েছিলো ১৮৬২ সালে এবং তার হয়েছিল মৃত্যু ফেব্রুয়ারি, ১৯৪১। ১৮৮৬ সালে ২৫ শে ডিসেম্বর তিনি শেষবারের মত অভিনয় করেন। অভিনয় জীবন থেকে সরে আসার আগ পর্যন্ত তার কর্ম জীবনে তিনি ৫০ টি নাটকে ৬০ টিরও বেশি চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর দীর্ঘদিন বেঁচে থাকলেও আর কখনও অভিনয়ে ফিরে যাননি। যার ফলে বাংলা থিয়েটার এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে বঞ্চিত হয়।

দেবের (Dev) প্রযোজনায় নতুন চমক

এই বছরের ভ্যালেন্টাইনস ডে এর দিন দর্শকদের সামনে আসতে চলেছে এই সিনেমাটি। ছবি হিট করার সমস্ত রকম উপকরণই থাকছে এই সিনেমাতে। প্রমোদ ফিল্মস থেকে প্রতীক চক্রবর্তী ও অ্যাসোরটেড মোশন পিকচার্সের সাহায্যে এবং প্রযোজক দেবের দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের (Dev Entertainment Ventures) অন্যবদ্য প্রচেষ্টায় এই সিনেমাটি দর্শকের জন্য একটি বিশেষ উপহার। জনপ্রিয় অভিনেতা দেব, ওরফে দীপক অধিকারী (Deepak Adhikari) জানিয়েছেন, এই সিনেমাটি হলো বাংলা থিয়েটার এবং বিনোদিনী দাসীর দেড়শ বছর জন্ম পূর্তি উপলক্ষে একটি বিশিষ্ট উপহার। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সাহায্যে দর্শকদের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গির ছবি উপহার দিতে চলেছেন দেব। তিনি আরো বলেছেন যে, এই সিনেমাটির পেছনে রয়েছে ইউনিটের সবার কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা।

প্রযোজকের কথায়

অন্য এক প্রযোজক প্রতীক চক্রবর্তী বলেছেন যে, পরিচালক রামকমল বহুদিন ধরেই এই বিষয়টির উপর পরিশ্রম করছেন এবং তার দৃষ্টিভঙ্গির ওপরে সবার গভীর আস্থা রয়েছে। টলি সুন্দরী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অত্যন্ত দক্ষ একজন অভিনেত্রী, তার দক্ষতার ওপরেও সবার বিশ্বাস আছে। সবার যৌথ প্রচেষ্টায় এই ছবিটি একটি ম্যাজিক সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। প্রযোজক প্রতীক চক্রবর্তী আরো বলেছেন যে, সফল অভিনেতা ও দক্ষ প্রযোজক দেব (Dev) চলচ্চিত্রের বাণিজ্যিক এবং সৃজনশীল দিকগুলি ভালোভাবেই বোঝেন। নটী বিনোদিনীর (Nati Binodini) চরিত্র নিয়ে এমন একটি মর্যাদাপূর্ণ সিনেমা সত্যিই বাংলা চলচ্চিত্রের সম্মানের বিষয়।

নটী বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra as Nati Binodini)

ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার অভিনীত চরিত্র নিয়ে তিনি বলেছেন, নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করা তার জীবনে একটি বড় সাফল্যের পরিচয়। বহু ছবি এমনকি বলিউডের ছবিও তিনি প্রত্যাখ্যান করেছেন এই সিনেমাটিকে ১০০% দেওয়ার জন্য। তার বহু বছরের চেষ্টা ফল হল নটী বিনোদিনী। নিজের চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য রুক্মিণী মৈত্র সুদীপ্তা চক্রবর্তীর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এমনকি পন্ডিত বিরজু মহারাজের শিষ্য সৌভিকের কাছ থেকেও কত্থকের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পরিচালক রামকমল মুখোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে, নিজের সম্পূর্ণ আবেগটুকু বিসর্জন করে দিয়েছেন এই সিনেমাটির জন্য, তাই সিনেমাটি তাড়াতাড়ি দর্শকদের সামনে প্রতিস্থাপন করতে চায় তারা।

কি বলেছেন পর্দার গিরিশচন্দ্র ঘোষ – কৌশিক গঙ্গোপাধ্যায়?

নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। নটী বিনোদিনীর (Nati Binodini) জীবনে গিরিশচন্দ্র ঘোষের অবদান সত্যি অতুলনীয় ছিল। এই চরিত্রে অভিনয় করা নিয়ে কৌশিক গাঙ্গুলী বলেছেন যে, রাম কমল যেভাবে নিজের আবেগ ও প্রচেষ্টা ১০০ শতাংশ এই সিনেমাটিতে ফুটিয়ে তুলেছেন, সত্যিই আমাকে প্রথমে অবাক করেছে। ওর গল্পটি প্রতিস্থাপনের দৃষ্টিভঙ্গি সত্যিই দর্শকদের আনন্দ দেবে। বিনোদিনীর চোখে গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্য কিছু অজানা দিকগুলো ফুটে উঠবে এই সিনেমাটিতে।

অন্যান্য আকর্ষণ

মূল চরিত্রে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বিভিন্ন বিশিষ্ট অভিনেতারা। কুমার বাহাদুরে চরিত্রে ওম সাহানি, বিখ্যাত রেডিও জকি মীর অভিনয় করছেন ব্যবসায়ী গুরমুখ রায় এর বিশিষ্ট চরিত্রে, এবং সিনেমাটির বিশেষ আকর্ষণ হল রাঙা বাবুর চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাহুল বোস। সিনেমার চরিত্রগুলো সবার কাছে বিশেষ আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। সঙ্গীত পরিচালনা করবেন সৌরেন্দ্র ও সৌমজিৎ, সিনেমার গান গুলো লিখেছেন রাম কমল নিজে। বাংলার দর্শক খুব শিগগিরই পেতে চলেছে একটি বিশিষ্ট উপহার।


নটী বিনোদিনী (Nati Binodini) সম্বন্ধে আরো জানতে অবশ্যই পড়ুন -> https://en.wikipedia….

এরকম আরো খবর পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পেজে।

]]>
https://bn365.techiteasy.in/rukmini-as-nati-binodini-in-dev-produced-movie/feed/ 0 1559
জন্মদিন তথা বড়দিনে দেব (Dev) -এর সব থেকে বড় প্রাপ্তি ঘটল; কি পেলেন উপহারে? https://bn365.techiteasy.in/cinema-houseful-at-birthday-of-dev/ https://bn365.techiteasy.in/cinema-houseful-at-birthday-of-dev/?noamp=mobile#respond Sun, 25 Dec 2022 13:38:09 +0000 https://bn365.techiteasy.in/?p=705 বিশ্বজুড়ে মানুষ ২৫ শে ডিসেম্বরের দিনটি যিশুখ্রিস্টের জন্মদিন পালন করতে ব্যস্ত। কথিত আছে এই দিনে মাতা মেরীর কোলে আলো করে জন্ম নিয়েছিলেন যীশু খ্রীষ্ট। কিন্তু এই দিনটি আরো একজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুই স্পেশাল। টলিউডের সুপারস্টার দেব ওরফে দীপক অধিকারীর জন্মদিন হলো ২৫ শে ডিসেম্বর। তাই এই দিনটিতে তিনি পেয়ে গেছেন জন্মদিনের সব থেকে বড় গিফট।

Dev's Birthday - দেবের জন্মদিন
Dev’s Birthday – দেবের জন্মদিন

ভক্তদের থেকে পাওয়া উপহার

ভক্তরা তাদের প্রিয় অভিনেতা দেব (Dev) কে উপহার দিয়ে ভরিয়ে দিয়েছেন। এছাড়াও পেয়েছেন বিভিন্ন মহল থেকে শুভেচ্ছাবার্তা। এই বিশেষ দিনে তিনি পেয়েছেন তার ভক্তদের কাছ থেকে এক ঘর ভর্তি উপহার। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? এখনো বুঝতে পারছেন না কি সেই উপহার? একেবারে হাউসফুল উপহার। আপনাদের সহজভাবে বিস্তারিত জানানো হচ্ছে।

নতুন মুক্তিপ্রাপ্ত ছবি

বড়দিনের অনেক আগে দেব (Dev) তার ভক্তদের জন্য উপহার সাজিয়ে বসেছিলেন।“প্রজাপতি” সিনেমা হল দেবের সেই উপহার। ২৫ শে ডিসেম্বর ক্রিসমাসের দিনে এই উপহার টি পেয়ে ভক্তরা সত্যি খুব আপ্লুত। গত ২৩ শে ডিসেম্বর বড় পর্দায় ছবিটি মুক্তি পেয়েছে। বড়দিনের এই উৎসবের মরশুমে ভক্তরা দেবকে পাল্টা উপহার ফিরিয়ে দিয়েছে। হাউসফুল ছিল “প্রজাপতি”। দেব ছাড়াও এই সিনেমার অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ অভিনেতা মিঠুন চক্রবর্তী।

ছবি হাউসফুল

একজন অভিনেতা হিসাবে ভক্তদের কাছ থেকে এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না। ছবিটিকে হাউসফুল হতে দেখে দেব (Dev) সত্যি উচ্ছসিত। ঘাটালের সংসদ বিভিন্ন ছবি শেয়ার করে ভক্তদের সাথে এই খুশিতে ভাগ করে নিয়েছেন। শহরের একটি প্রেক্ষাগৃহের ছবি তিনি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে উপচে পরা দর্শকদের ভিড়। আপ্লুত দেব  বলেছেন, সব জায়গায় হাউসফুল।

দেব (Dev) -এর সাফল্য

দেব (Dev) ও মিঠুন (Mithun) ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ, কৌশানি, মমতা শংকর, বিশ্ব নাথ, এবং শ্বেতা প্রমুখরা। করোনা পরবর্তী পরিস্থিতিতে বাংলা সিনেমা যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, দেবের একের পর এক সিনেমা সেই পরিস্থিতিকে অনেকটাই সামাল দেয়। বহু প্রেক্ষাগৃহে তালা পড়ে গেছে।তবে দেবের একের পর এক সিনেমা “টনিক”, “গোলন্দাজ”, ”কিশমিশ” সবই বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে।

বিস্তারিত জানতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/cinema-houseful-at-birthday-of-dev/feed/ 0 705