fitness – BN365 Copy https://bn365.techiteasy.in Wed, 24 May 2023 20:02:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://bn365.techiteasy.in/wp-content/uploads/2022/11/BN365-logo-256p-150x150.png fitness – BN365 Copy https://bn365.techiteasy.in 32 32 242097359 Detox Water: কমবে ওজন, ঝরবে মেদ, এই জাদুকরী পানীয়তেই https://bn365.techiteasy.in/detox-water-is-an-amazing-weight-loss-drink/ https://bn365.techiteasy.in/detox-water-is-an-amazing-weight-loss-drink/?noamp=mobile#respond Wed, 24 May 2023 19:31:54 +0000 https://bn365.techiteasy.in/?p=3311 “ডিটক্স ওয়াটার” (Detox Water) নামটি শুনে থাকলেও আমরা অনেকেই এর সম্বন্ধে পুরোপুরি ভালোভাবে জানি না। এই প্রতিবেদন থেকে জেনে নিন এই পানীয়ের উপকারিতা, সবথেকে সহজ উপায়ে এই পানীয় বানানোর পদ্ধতি এবং যাবতীয় খুঁটিনাটি।

ওজন কমাতে ডিটক্স ওয়াটার (Detox Water)-এর ভূমিকা

বর্তমানে অনেক মানুষই স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন। আগেকার দিনে আট থেকে আশি, কেউই খাওয়া-দাওয়ায় কোন বাছ-বিচার রাখতেন না। তবে আজকাল বাচ্চা থেকে বুড়ো, সবাই যেন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হয়ে উঠছে ধীরে ধীরে। বিশেষত যুব সমাজের একদল যেমন ফাস্টফুডের পেছনে ছুটে বেড়াচ্ছে, অপরদিকে আরেকদল ওজন কমানো নিয়ে ব্যস্ত। এই ওজন কমানোর লড়াইয়ে শরীর চর্চার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিটক্স ওয়াটার (Detox Water)।

শরীরের মধ্যে জমে থাকা মেদ ঝরিয়ে ওজন কমাতে যেমন সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। তেমনি শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে এই পানীয়। খুব অল্প খাটনিতে ঘরে থাকা উপাদান দিয়েই তৈরি করে ফেলা সম্ভব ডিটক্স ওয়াটার। তাই খুব বেশি পরিমাণে নয়, প্রতিদিন যদি কোন ব্যক্তি ১ লিটারও ডিটক্স ওয়াটার পান করতে পারেন, তবেও তিনি পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ থাকবেন।

How to make detox water for weight loss / ওজন কমানোর জন্য ডিটক্স ওয়াটার কিভাবে বানাবেন?
How to make detox water for weight loss / ওজন কমানোর জন্য ডিটক্স ওয়াটার কিভাবে বানাবেন?

ডিটক্স ওয়াটার (Detox Water) আসলে কাকে বলে?

আমরা আজকাল খুব তৈলাক্ত জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করে থাকে। এই খাবার গ্রহণ করার ফলে আমাদের শরীরের মধ্যে ধীরে ধীরে দূষিত পদার্থগুলো জমতে থাকে। শরীরের মধ্যে যতই দূষণ জমবে শরীর ততোই রোগ প্রতিরোধ করার ক্ষমতা হারাতে থাকবে এর ফলে ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং শরীরের মধ্যে মেদ জমতে থাকে তাই নিয়মিত আমাদের শরীরকে টক্সিন বা দূষণমুক্ত করাটা জরুরী এই দূষণমুক্ত করার একটি হাতিয়ার হল – ডিটক্স ওয়াটার।

ডিটক্স ওয়াটার মানে একটি কাঁচের পাত্রে জলের মধ্যে ভালোভাবে ধোয়া খোসা শুদ্ধ দু-তিনটে ফলের টুকরো, লেবুর টুকরো, পুদিনা পাতা ও আদা কুচি ইত্যাদি দিয়ে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা জলটিকে রেখে দিলে সেই জলটিকে বলে ডিটক্স ওয়াটার।

ডিটক্স ওয়াটার (Detox Water) পানের উপকারিতা কি কি?

  • যে সমস্ত ব্যক্তি বহুদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই ডিটক্স ওয়াটার যাদুর মত কাজ করে।
  • শরীরের মধ্যে থাকা মেদ ঝরাতে সক্ষম হয়। এর ফলে ওজন হ্রাস পায়।
  • ডিটক্স ওয়াটার শরীর থেকে সমস্ত দূষণ বাইরে বের করে দিতে সাহায্য করে।
  • ডিটক্স ওয়াটার শরীরে মেটাবলিক রেট বাড়িয়ে তোলে। এর ফলে ক্যালরি ঝরাতে সহজ হয়।
  • যারা বহুদিন ধরে ইউরিনের সমস্যায় ভুগছেন বা ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার ভীষণ কার্যকরী।
  • শরীর অতিরিক্ত গরম হওয়ার থেকে রক্ষা করে এই ডিটক্স ওয়াটার।
  • অনেক সময় হজমেও সাহায্য করে এই পানীয়।

পড়ুন -> ফ্যাটি লিভারের (Fatty Liver) সমস্যায় ভুগছেন? জেনে নিন কিভাবে সেরে উঠবেন

ডিটক্স ওয়াটার (Detox Water) বানানোর উপকরণ:-

  • শশা
  • আপেল
  • লেবু
  • আদা
  • পুদিনা পাতা

ডিটক্স ওয়াটার (Detox Water) বানানোর পদ্ধতি:-

  1. প্রথমে শসা, আপেল, লেবু, আদা এবং পুদিনা পাতা সব কিছুকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করতে হবে।
  2. এরপর আপেল ও শশাকে খোসা শুদ্ধই টুকরো টুকরো করতে হবে এবং কয়েক টুকরো লেবু কেটে রাখতে হবে।
  3. একটি কাঁচের বড় জগ বা পাত্র নিয়ে তাতে ১ লিটার জল নিয়ে নিতে হবে। এরপর একে একে আপেল, শসা, লেবুর টুকরো দিয়ে, তারপর সামান্য কয়েক কুচি আদা ও পুদিনা পাতা ফেলে ফ্রিজের মধ্যে জলটিকে রেখে দিতে হবে।
  4. নূন্যতম ৫ থেকে ৭ ঘন্টা জল থেকে রেখে দেওয়ার পর, তারপরেই পান করতে পারবেন।

ওজন কমানোর সঠিক এবং সফল উপায় জানতে পড়ুন CDC-এর এই পাতাটি

এরকম আরো স্বাস্থ্য সম্পর্কে ভালো ভালো টিপস পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/detox-water-is-an-amazing-weight-loss-drink/feed/ 0 3311
Sports Bra: ‘স্পোর্টস ব্রা’ কেন পরবেন? জেনে নিন এর উপকারিতা https://bn365.techiteasy.in/benefits-of-wearing-sports-bra/ https://bn365.techiteasy.in/benefits-of-wearing-sports-bra/?noamp=mobile#respond Mon, 20 Feb 2023 13:58:22 +0000 https://bn365.techiteasy.in/?p=2002 মেয়েরা শুধু রাঁধে না, তারা চুলও বাঁধে। বর্তমান সমাজে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও কিন্তু ঘরে-বাইরে সবরকম দায়িত্ব দক্ষতার সাথে সামাল দেয়। রান্নাবান্না, বাজার-হাট এবং এর সাথে অফিস। তাই অবশ্যই মেয়েদের পড়তে হবে আরামদায়ক ও সুস্থ থাকার পোশাক। ব্রা হিসেবে স্পোর্টস ব্রা (Sports Bra) কতটা ভালো ও আরামদায়ক, আসুন জেনে নেই।

বিভিন্ন রকমের স্পোর্টস ব্রা – Types of sports bras

বিভিন্ন রকমের ব্রা

বর্তমান বাজারে বিভিন্ন রকম পছন্দসই ব্রা পাওয়া যায়। বাজারে নানা রকম ব্রা আছে, আর তার মধ্যে আপনাকে আপনার সুবিধামতো ব্রা বেছে নিতে হবে। প্রতিদিনকার চলার পথের সুবিধার জন্য প্যাডেড কিংবা নন-প্যাডেড, অথবা স্পোর্টস ব্রা (Sports Bra) আপনাকে বেছে নিতে হবে।

কেন পরব স্পোর্টস ব্রা (Why wear a sports bra) ?

রোজকার জীবনে কাজের সুবিধার জন্য অনেক মেয়ে আজকাল শাড়ি পরেন না। বেশিরভাগ মেয়েদেরই পছন্দের পোষাক আজকাল চুড়িদার, জিন্স, কুর্তি ইত্যাদ। আর যখন প্রশ্ন হবে অন্তরবাসের তখন অবশ্যই তা হওয়া উচিত আরামদায়ক। বাজারে এখন নানা ধরনের ব্রা পাওয়া যায়, তবে তার মধ্যে শরীরের পক্ষে ভালো হলো স্পোর্টস ব্রা (Sports Bra)। যদি বেশি সময়ের জন্য পড়ে থাকা হয়, তাহলেও শরীরের কোনরকম ক্ষতি হয় না।

স্পোর্টস ব্রা পরার সুবিধা - Benefits of wearing sports bra
স্পোর্টস ব্রা পরার সুবিধা – Benefits of wearing sports bra

স্পোর্টস ব্রা এর উপকারিতা (Benefits of sports bra)

অন্যান্য ব্রা এর তুলনায় স্পোর্টস ব্রা এর উপকারিতা অপরিসীম। যাদের প্রতিদিনকার জীবনে প্রচুর দৌড়ঝাঁপ করতে হয়, তাদের পক্ষে স্পোর্টস ব্রা একান্ত প্রয়োজনীয়। আপনি স্পোর্টস ব্রা পরিধান করেন তাহলে স্তনের ঝাঁকুনি ও উঠানামা এড়াতে পারবেন সহজে।স্পোর্টস ব্রা পরলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার স্তনের আকৃতিও ঠিকঠাক থাকবে। শরীরের ঘাম যেরকম সহজে শুষে নিতে পারে তেমনি ব্লাড সার্কুলেশন ও ঠিকঠাক থাকবে স্পোর্টস ব্রা পরলে।

আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন স্পোর্টস ব্রা এর উপরে। প্যাডেড ব্রা এর উপকারিতা এত বেশি নয়, যতটা কিনা স্পোর্টস ব্রা এর। শরীর তথা স্তনের ফিটনেস বাড়াতে স্পোর্টস ব্রা এর জুড়ি মেলা ভার।

কেনার সময় কোন কোন বিষয় মাথায় রাখতে হবে?

তবে দোকান থেকে স্পোর্টস ব্রা কেনার আগেও কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। স্পোর্টস ব্রা বিশেষ উপাদান দিয়ে তৈরি, যা ব্রাকে সব সময় শুকনো রাখতে সাহায্য করবে। দৌড়ানোর সময় এই ব্রা আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে, যার ফলে যে সব মেয়েরা খেলার সাথে জড়িত তারা এই ব্রা পছন্দ করেন। অনেকক্ষণ ব্রা পড়ে থাকলে দুই কাঁধে ব্যথা অনুভব করা যায়, কিন্তু স্পোর্টস ব্রা এর ক্ষেত্রে সেটা হয় না। যাদের স্তন একটু ভারীর দিকে তারা অবশ্যই স্পোর্টস ব্যবহার করবেন। ভবিষ্যতে যে কোন রোগ এড়াতে স্পোর্টস ব্রা আপনাকে অনেক বেশি সাহায্য করবে।

স্পোর্টস ব্রা ব্যবহার করার কারণ (Reasons to use a sports bra)

১. রক্ত সঞ্চালন ঠিক রাখে।
২. ব্যথা কম অনুভূত হয়।
৩. স্তনের আকৃতি ঠিকঠাক রাখতে স্পোর্টস ব্রা সব থেকে বেশি কার্যকরী।
৪. শরীরের পক্ষে অনেক বেশি আরামদায়ক। সারাক্ষণ পড়ে থাকলেও আপনি স্বস্তি পাবেন।


স্পোর্টস ব্রা (Sports Bra) সম্বন্ধে আরো জানতে পড়ুন -> wikipedia.org/wiki/Sports_bra

এই রকম আরো খবর দেখতে চাইলে চোখ রাখতে হবে বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/benefits-of-wearing-sports-bra/feed/ 0 2002
জিরা ভেজানো জল কি পেটের মেদ কমাতে পারে? https://bn365.techiteasy.in/how-to-reduce-belly-fat-by-cumin-water/ https://bn365.techiteasy.in/how-to-reduce-belly-fat-by-cumin-water/?noamp=mobile#respond Wed, 09 Nov 2022 15:59:01 +0000 https://bn365.techiteasy.in/?p=182 ইন্টারনেট খুঁজলে এমন অনেক আর্টিকেল পাওয়া যায়, যেখানে ফলাও করে লেখা থাকে যে সকালে জিরে ভেজানো জল পান করলে শরীরের ভিসেরাল ফ্যাটের স্তর গলে যায়। যার ফলে অনেককেই দেখা যায় মেদ ঝরানোর জন্য সকালে জিরে ভেজানো জল খাচ্ছেন।

জিরা জলের কাজ কি?

আসলে জিরে ভেজানো জল মানব শরীরের অন্ত্রের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বিপাকের হার বাড়িয়ে তোলে যা আসলে মানব শরীরের ফ্যাটের বিল্ড আপকে ধ্বংস করে সামগ্রিকভাবে ওজন হ্রাস করতে অবদান রাখে। অর্থাৎ জিরা ভেজানো জল মানব শরীরের ফ্যাট গলাতে সাহায্য করে কিন্তু এটি কোন অলৌকিক পানীয় নয় যা পান করলে শরীরের সমস্ত ফ্যাট গলে গিয়ে শরীর একেবারে ঝরঝরে হয়ে যাবে।

পুষ্টি বিশারদরা কি বলছেন?

সানার ইন্টারন্যাশনাল হসপিটাল, গুরগাঁও-এর পুষ্টি ও ডায়েটেটিক্স বিভাগীয় প্রধান দীক্ষা দয়ালের মতে, “আমি মনে করি চর্বি কমানোর ক্ষেত্রে জিরার জলের অনেক গুনাগুন আছে। জিরা হজমের বৈশিষ্ট্যগুলির সাথে সম্পর্কিত যা পাকস্থলীর কার্যকারিতা বৃদ্ধি করে। সেই সাথে শরীরের বিপাক ক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন সকালে এক গ্লাস জিরা ভেজানো জল এনজাইমগুলির উৎপাদনকে উদ্দীপিত করতে পারে যা মূলত কার্বোহাইড্রেট, গ্লুকোজ এবং চর্বি ভাঙতে সহায়তা করে। এটি মানব শরীরের মেটাবলিজম বাড়ায় এবং বদহজম প্রতিরোধ করে। দীর্ঘমেয়াদী সময়ের পরিপ্রেক্ষিতে এই বিপাক ক্রিয়া শরীরে চর্বি জমা বন্ধ করে দেয়।”

লিভারের উপরে জিরার প্রভাব

তিনি জিরার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যগুলিও তালিকাভুক্ত করেছেন যা হজম প্রক্রিয়াকে  বাড়াতে সাহায্য করে। দয়াল বলেছেন “জিরার থাইমোকুইনোন লিভারকে সুরক্ষা প্রদান করে। এটি এনজাইম এবং পিত্ত উৎপাদন করতে অগ্ন্যাশয়কে সক্রিয় করে, হজমের কার্য ক্ষমতা বাড়ায়। আর ভাল হজম পেটের চর্বি কমানোর জন্য সরাসরি দায়ী”।

ডায়াবেটিসের উপর জিরার প্রভাব

জিরা জল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে যা সাধারণত শরীরের ওজন বৃদ্ধি করে। দয়াল বলেছেন, “আপনি যদি সকালে এটি পান তবে এটি শরীরে ইনসুলিনের উৎপাদনকে উদ্দীপিত করে এবং গ্লাইকোসিলেটেড হিমোগ্লোবিনের মাত্রা হ্রাস করে।এটি আয়রনে সমৃদ্ধও, যা রক্তে অক্সিজেন পরিবহনের জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিন গঠনের ক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান”।

স্থূলতা কমাতে জিরার প্রভাব

ডাঃ মার্কন্ডে বলেছেন, “স্থূলতা হল আমাদের দেহে হজম পরবর্তী কোষীয় বর্জ্যের স্তূপ। চর্বি হলো অবাঞ্ছিত পরিপাক বর্জ্য। জিরা কোষের মধ্যে উপস্থিত চর্বি অণু ভেঙ্গে এই বর্জ্য পরিষ্কার করে। জিরা, হজম, আত্তীকরণ এবং পুষ্টির শোষণকে মসৃণ করে, শরীরের বর্জ্য উৎপাদনকে বাধা দেয়। এই প্রক্রিয়ায় জিরা জল আমাদের যা প্রয়োজন নেই তার ম্যালাবশোরপশন প্রতিরোধ করে।”

আয়ুর্বেদ কি বলছে?

তিনি আরও ব্যাখ্যা করেন যে কেন কিছু লোক জিরার জল থেকে বেশি উপকৃত হয়। ডাঃ মার্কন্ডে এরই যোগ করেন, “স্থূলতা একটি কাফা ব্যাধি, যাদের কাফা প্রকৃতি রয়েছে তারা বেশি উপকৃত হবেন। পিটা মানুষ ততটা উপকৃত হবে না এবং তাদের খাবারের আকাঙ্ক্ষা বেশি,” এছাড়াও, জিরার বহুবিধ ব্যবহার রয়েছে যা শরীরকে ভালভাবে তেলতেলে রাখে। “এটি একটি ক্ষুধা নিরোধক, অ্যান্টি-ফাঙ্গাল, ব্যথানাশক, জরায়ুকে ডিটক্সিফাই করে, লালার সাথে মিথস্ক্রিয়া করে তালু পরিষ্কার করে। গুড়ের সাথে জিরা গ্যাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ভাল”।

জিরা জল খাওয়ার সেরা উপায়

তাহলে জিরা জল খাওয়ার সেরা উপায় কী? ডাঃ মার্কন্ডে বলেছেন, “যদিও লোকেরা এটি সকালে খেতে পছন্দ করে, তবে এটি দিনের যে কোনও সময় পাওয়া যেতে পারে। এমনকি আপনি এটি খাবারের সাথেও খেতে পারেন, চর্বি তৈরি রোধ করতে মাঝে মধ্যে জিরা জলে চুমুক দেওয়া যেতে পারে। এটা যদি ভালোভাবে সিদ্ধ করা হয় তবে আপনি এটি ঋতুর উপর নির্ভর করে গরম বা ঠান্ডা খেতে পারেন”।

এই রকম আরো আপডেট পেতে চোখ রাখুন বেঙ্গলি নিউজ ৩৬৫ এর পাতায়।

]]>
https://bn365.techiteasy.in/how-to-reduce-belly-fat-by-cumin-water/feed/ 0 182